বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের অভিভাবক সদস্য নির্বাচন শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সময়ে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে ২ টি প্যানেল থেকে ৮ জন অভিভাবক সদস্য এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
এতে পছন্দের প্রার্থীর স্বপক্ষে ‘ক্রস’ চিহ্নের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা আবদুল মান্নান।
এসময় আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন। ২ টি প্যানেল থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত ৪ জন অভিভাবক সদস্যরা হলেন মো. জালাল উদ্দীন, মো. সাখাওয়াত হোসেন, মো. আ: রউফ ও মো. সালাউদ্দীন টিপু।
অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাকারী অভিভাবক সদস্যরা ্হলেন মো. আবুল হোসেন, মো. বাছির উদ্দীন, মো. মনির হোসেন ও মো. সেলিম মিয়া। প্রিজাইডিং অফিসার সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণার পর সকলে এক ফটো সেশনে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. আজাদ হোসেন,
সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা মো. আবু নেছার দাগু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান, মো. উজ্জ্বল মিয়া, মো. হেলাল হোসেন, আবুল খায়ের, মো. শরীফুল ইসলাম সহ বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থনগণ।






