38003

অস্ত্র কিনতে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও অস্ত্র কেনার জন্য ইউক্রেনকে দিতে আরও ১০০ মিলিয়ন ইউরো বা ৯৮ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে ফ্রান্স।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। খবর কিয়েভ টাইমসের।

ads

প্রগে ইইউ নেতাদের বৈঠকে ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেন, আমরা ইউক্রেনের স্বাধীনতার লড়াইয়ে আগেও পাশে ছিলাম, এখনও আছি।অত্যাধুনিক অস্ত্র কিনতে আমরা নতুন করে এ আর্থিক সহায়তা দিতে যাচ্ছি।

ads

এছাড়াও ফ্রান্স ইউক্রেনকে ট্রাকে স্থাপনযোগ্য অত্যাধুনিক ১৮টি সিজার কামান দিয়েছে।

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভের পাশে আছে ফ্রান্স।

ad

পাঠকের মতামত