66116

কুমিল্লায় নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান

নিউজ ডেস্ক: রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড দূতাবাস ও ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘SHAFAL’ প্রকল্পের আওতায় কুমিল্লায় নির্বাচিত প্রবাসী পরিবারের নারী সদস্যদের মাঝে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সহায়তার চেক হস্তান্তর করা হয়।

গত ২৯ নভেম্বর ২০২৬ তারিখে কুমিল্লাস্থ RMMRU অভিবাসী সেবা কেন্দ্র কতৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান, UNCDF-এর কুমিল্লা জেলার DPA মোঃ ইকবাল হোসেন, RMMRU-এর SHAFAL প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার, আফজাল হোসেন, জেলা ব্যবস্থাপক রাসেল আহমেদ, নির্বাচিত নারী উদ্যোক্তা, প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ads

অনুষ্ঠানে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহায়তার চেক প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং আয়বর্ধক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।

SHAFAL প্রকল্পের আওতায় কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলায় প্রবাসী পরিবারের সদস্যদের ডিজিটাল আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রেমিট্যান্সের সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি প্রবাসী পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিই প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য। এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান করা হচ্ছে।

ads
ad

পাঠকের মতামত