ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবক আহত
ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক গুরুতর
আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া গেছে। সোমবার সকালে শশীদল রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে।
খবর পেয়ে থানা পুলিশের এসআই বেলাল হোসেন আহত যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তবে প্রাথমিকভাবে আহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি ট্রেন শশীদল রেলস্টেশনে এসে পৌঁছালে
অজ্ঞাতনামা এক যুবক দৌড়ে এসে ট্রেনের সামনে পড়লে ট্রেনের ধাক্কায় সে একটু দূরে ছিটকে পড়ে। সাথে সাথে কয়েকজন তাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে প্রাথমিকভাবে আহত যুবকের পরিচয় জানা যায় নি। বর্তমানে যুবক মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ ওয়ার্ডের অষ্টম তলায় ভর্তি আছে।










