38986

দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা বিএসপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনীত

নিউজ ডেস্কঃ সারাদেশের সংবাদপত্র প্রকাশক ও সম্পাদকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) এর নবগঠিত কমিটির সহ সভাপতি মনোনীত হয়েছেন কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করেছেন যথাক্রমে মোজাফফর হোসেন পল্টু ও এম জি কিবরিয়া চৌধুরী।

ads

আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নবগঠিত কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

ads
ad

পাঠকের মতামত