‘স্বপ্ন’ এখন লালমাই’র বাগমারা বাজারে
নিউজ ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা দক্ষিণ বাজারে রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র আউটলেট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
এসময় ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর এপিএস মো: মিজানুর রহমান, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজান মজুমদার, লালমাই উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ্, ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টোসহ আরো অনেকে।
‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩ জেলায়। লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা দক্ষিণ বাজারে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন। নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার।










