নিউজ ডেস্ক: র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (১১ জানুয়ারী) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী হলোঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তুলাতলী গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ লিটন হোসেন (২০)।
পৃথক অন্য আরেকটি অভিযানে একই সময়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ বোতল বিদেশী মদসহ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা গোলাবাড়ী সাহাপুর গ্রামের মৃত আবুল কালাম এর ছেলে মোঃ আরিফ হোসেন (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
অন্য আরেকটি অভিযানে গত (১১ জানুয়ারী) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী হলোঃ পটুয়াখালী জেলার বাউফর থানার পূর্ব ইন্দ্রকুল গ্রামের এস এম বাহাউদ্দিন এর ছেলে মোঃ জুবায়ের হোসেন (৪০)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি, পটুয়াখালী কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






