রোটারী ইন্টারন্যাশনাল এর বর্ষবরণ উদযাপন
নিউজ ডেস্ক: রোটারি জেলা-৩২৮২ এর কুমিল্লা এরিয়াৱ সকল ক্লাবের উদ্যোগে রোটাৱী ইন্টারন্যাশনাল ২০২৩-২৪ এর বর্ষবরণ উদযাপন কৱা হয়েছে। কুমিল্লা টাউন হলে মাঠে ১লা জুলাই শনিবার সকাল ৮টায় বেলুন উড়িয়ে রেলির উদ্বোধন করেন ৱোটারির নেতৃবৃন্দ।
রেলিটি টাউনহল মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।
রেলিতে সকল রোটারীয়ানৱা রোটারী লগো সম্বলিত টিশার্ট ও ক্যাপ পরে আনন্দ উদযাপন করে নতুন রোটারী বছরকে বরণ করে নেয়।
পরে টাউন হল এর মুক্তিযোদ্ধা কর্নারে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা এরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সকল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ রোটারী বন্ধুদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ বছর সকল রোটারী ক্লাবগুলো আত্মমানবতাৱ সেবায় আরো বেশি কাজ করার জন্য অঙ্গীকার করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, এরিয়া এডভাইজার কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, অতিরিক্ত এরিয়া এডভাইজার কবির আহমেদ ভূঁইয়া ও লুৎফুর বারী চৌধুরী হিরু, এরিয়া অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম ও মমিন আহমেদ রনি, জোনাল কো-অর্ডিনেটর ইমন আহমেদ ও সুলতান মোঃ ইলিয়াস শাহ সহ কুমিল্লা এরিয়ার সকল রোটারিয়ানবৃন্দ। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আলম।









