কুমিল্লার নানুয়া দিঘী এলাকা হতে ৩,৪৫০ পিস ইয়াবাসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নানুয়া দিঘী এলাকায় (৩১ আগস্ট) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মধ্যম মাঝিগাছা গ্রামের মোঃ তাজুল ইসলাম এর ছেলে মোঃ মিঠু মিয়া (৩২)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










