45882

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চৌদ্দগ্রাম শুভপুর ইউপিতে আলোচনা সভা

মোঃ সফিউল আলম: বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নির্দেশনায় কাদৈর বাজার বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান।

ads

শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল মতিন সওদাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মজুমদার, শুভপুর ইউনিয়ন বি এনপির যুগ্ম আহবায়ক হাজী বাচ্চু মিয়া, শুভপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজীর আহম্মেদ, শুভপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মজুমদার, শুভপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোজাম্মেল হক, শুভপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মতিন, শুভপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ জাহান, শুভপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুস সাত্তার, শুভপুর ইউনিয়ন তাতীদলের আহবায়ক হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন উত্তর সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন শুক্কুল, শুভপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত