অধ্যক্ষ মু. শহিদুল আলম এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: বরুড়ার ভাউকসার ইউনিয়নের মুগগাও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আড্ডা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মু. শহিদুল আলম এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) এমপি।
সভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, কুমিল্লা দঃ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সোহেল সামাদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার মারুফ, ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক ও সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ ও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।










