47334

বেস্ট ক্রোকারিজের সত্বাধিকারী ফিরোজ উদ্দিনের জানাজা ও দাফন

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিবাসী বিশিষ্ট ক্রোকারিজ ব্যবসায়ী আলহাজ্ব ফিরোজ উদ্দিনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা নগরীর টাউন হল মাঠে হাজার হাজার মুসুল্লির উপস্থিতিতে নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জিলানী। জানাজা শেষে মরহুমের লাশ নগরীর টমচমব্রীজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ads

এ সময় মরহুমের সহকর্মী, আত্মীয়-স্বজন, পরিবারের মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলহাজ্ব ফিরোজ উদ্দিন (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটের সময় কুমিল্লা মুন হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র-কন্যা-স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ads
ad

পাঠকের মতামত