ফ্রান্স সরকারের প্রতিনিধির সঙ্গে চীনা কর্মকর্তার বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক কাউন্সিলর ইমানুয়্যেল বনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা হ্য লিফেং। রোববার বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেন এবং সম্পর্ক এগিয়ে নিতে গঠনমূলক আলোচনা করেন।
বিশেষ করে নবম চায়না-ফ্রান্স উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও আর্থিক সংলাপের বিষয়বস্তু বাস্তবায়নের উপর তারা মত বিনিময় করেন।
এসময় চীনের আর্থিক ও অর্থনৈতিক কমিশনের পরিচালক হ্য লিফেং বলেন, দু’দেশের রাষ্ট্র প্রধানের কৌশলগত নির্দেশনায় চীন ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক এক অনন্য মাত্রায় পৌঁছেছে।
হ্য জানান, “২০২৪ সালে চায়না ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর উদযাপন করা হবে। এ উপলক্ষে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করা হবে।“
এসময় ইমানুয়্যেল বন বলেন, চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার সম্পর্ক বাড়াতে চায় ফ্রান্স।
তথ্য: সিসিটিভি









