47586

স্বেচ্ছাসেবকলীগ নেতা দেওয়ান তকির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান তকির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বাদ যোহর কুমিল্লা নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।

ads

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের সহ:পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ।

দোয়া মাহফিলে আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

ads

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রনেতা দেওয়ান মোঃ তৌহিদ হোসেন তকি ২০২১ সালের (৭ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ad

পাঠকের মতামত