বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যায়ল ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বুড়িচং সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিষ্ণু কুমার ভট্টাচার্য্য (৭০) পরলোক গমন করেছেন। তিনি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ভারতের কলকাতায় নার্সিং হোমে পরলোক গমন করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করবে। পরে শ্রদ্ধা নিবেদন শেষে উনার পারিবারিক শ্মশানস্থানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
ads






