59471

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য নয়: জিএম কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।”

ads

মঙ্গলবার তার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর এদিন তিনি দলীয় কর্মসূচিতে অংশ নেন। সভায় তিনি অভিযোগ করেন, “আমার এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় গ্রেফতারদের জামিন দেওয়া হচ্ছে না। একজন দোষীকে শাস্তি দিতে গিয়ে দশজন নির্দোষকে শাস্তি দেওয়া হচ্ছে।”

সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, “বাড়িঘর ও অফিসে আগুন দিয়ে, মামলা-হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি, সরকারের জুলুম-নির্যাতনের ভয়ে থেমে যাবো না।”

ads

সম্প্রতি লাঙ্গল প্রতীক নিয়ে দলের ভেতর বিভাজন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করবো। যারা ভূমিকা রাখতে পারবে, তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।

ad

পাঠকের মতামত