59903

চীন ও অংশীদাররা সাংহাই ফোরামকে নতুন স্তরে নিয়ে যাবে: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্যদের তাদের ‘বিশাল আকারের বাজারের’ সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে করা মন্তব্যে তিনি বলেছেন, এসসিও নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের একটি মডেল স্থাপন করেছে।

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে রোববার থেকে শুরু হওয়া দুই দিনের এক আঞ্চলিক নিরাপত্তা সম্মলনের দ্বিতীয় দিন সোমবার বিশ্বের ২০ জনেরও বেশি নেতার উদ্দেশে তিনি এসব কথা বলেছেন।

ads

রয়টার্স লিখেছে, এই সম্মেলনে শি নতুন একটি বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

শি বলেছেন, “আমাদের উচিত বিশ্বের সম ও সুশৃঙ্খল বহুমেরুকরণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কথা বলা এবং আরও ন্যায়সঙ্গত ও পক্ষপাতশূন্য বৈশ্বিক শাসন ব্যবস্থার নির্মাণকে উৎসাহিত করা।”

ads

তিনি জানান, চলতি বছর চীন এসসিও-র সদস্য দেশগুলোকে মুক্তভাবে সহায়তা করতে ২ বিলিয়ন ইউয়ান (২৮ কোটি ডলার) প্রদান করবে আর সংস্থার একটি ব্যাংকিং কনসোর্টিয়ামে আরও এক হাজার কোটি ইউয়ান ঋণ দেবে।

শি বলেন, “আমাদের অবশ্যই বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার স্তর উন্নত করার জন্য বিশাল আকারের বাজারের সুবিধা গ্রহণ করতে হবে।”

তিনি ব্লকভুক্ত রাষ্ট্রগুলোকে জ্বালানি, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমতার মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার নেতারা যোগ দিয়েছেন। ছবি: রয়টার্স

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার নেতারা যোগ দিয়েছেন। ছবি: রয়টার্স

শি সংস্থাটির অংশীদারদের ‘শীতল যুদ্ধের মানসিকতা ও ব্লক দ্বন্দ্বের বিরোধিতা’ করার এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন দেওয়ারও আহ্বান জানান।

রয়টার্স জানিয়েছে, গ্লোবাল সাউথের সংহতি প্রদর্শনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধনীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার নেতারা উপস্থিত ছিলেন।

২০০১ সালে প্রতিষ্ঠিত ওএসসি জোটের এখন ১০ স্থায়ী সদস্য ও ১৬ সংলাপ ও পর্যবেক্ষক দেশ রয়েছে। এর কার্যক্রমের আওতা নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী বিষয় ছাড়িয়ে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এ জোটের সদস্য দেশগুলো হল: চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ।

আর ১৬ সংলাপ ও পর্যবেক্ষক দেশের মধ্যে আছে- মঙ্গোলিয়া, আফগানিস্তান, শ্রীলংকা, তুরস্ক, কম্বোডিয়া, নেপাল, মিশর,মালদ্বীপ, মিয়ানমার, কাতার, সৌদি আরব-সহ আরও কিছু আরব দেশ।

ad

পাঠকের মতামত