63986

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে নির্বাচনি পরিকল্পনা ঘোষণা করতে চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফাইন্যানশিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউক্রেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন ও গণভোটের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তুতি শুরু করেছে। পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।

ads

এই উদ্যোগ ইউক্রেনের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তি প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

গত সপ্তাহে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, মার্কিন ও ইউক্রেনীয় আলোচনাকারীরা যে কাঠামো নিয়ে আলোচনা করছেন, তার অধীনে কোনও শান্তিচুক্তি হলে তা ইউক্রেনীয় ভোটারদের গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে। একই সময়ে দেশটিতে জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে এবং এটি সম্ভবত মে মাসে অনুষ্ঠিত হবে।

ads
ad

পাঠকের মতামত