ডেস্ক রিপোর্টঃ লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (২৩ মার্চ) এক আদেশে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশ দেওয়া হয়।
একেএম সাইফুল আলম রোববার (১০ এপ্রিল) রাত ১০টায় লাকসাম উপজেলা থেকে বিদায় জানানো নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। নিচে তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে দরা হলো।
৩ বছর ৫ মাস ১২ দিন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুমিল্লার লাকসাম উপজেলায় দায়িত্ব পালন শেষে অবশেষে মন্ত্রণালয়ে ফিরছি। প্রাণের ঢাকায় দীর্ঘ ৯ বছর পর প্রত্যাবর্তন। অশেষ কৃতজ্ঞতা জনাব মোঃ তাজুল ইসলাম এম.পি ও মাননীয় মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং শ্রদ্ধেয় জেলাপ্রশাসক, কুমিল্লা জনাব মোহাম্মদ কামরুল হাসান স্যারের প্রতি।
লাকসামের সর্বস্তরের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও সম্মান পেয়েছি বাকী জীবনের চলার পথে সেটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। লাকসামের প্রতি শুভকামনা রইল।






