নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ এপ্রিল ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেট কারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার বি-পাড়া থানার হরিমঙ্গল গ্রামের মোঃ রানু মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন(২৭), একই জেলার বাঙ্গুরা থানার বাঙ্গুরা গ্রামের মোঃ ময়নুল ইসলাম জুয়েল (২৬) এবং বি-পাড়া থানার দক্ষিণ তেতাভ‚মি গ্রামের মৃত মোঃ মফিজ আলীর ছেলে মোঃ শরীফ মিয়া (২৬)।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






