ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, শিলমুড়ি উত্তর ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টা ০৩মিনিটের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ads
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ যোহর বরুড়া নোয়াব আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
ads






