তিতাস প্রতিনিধি: তিতাসে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব শিশুদের মুখে হাসি ফোঁটাতে কিনে দিলেন ঈদের পোশাক। গতকাল ২৭ এপ্রিল বুধবার আসমানিয়া বাজারের একটি অভিজাত কাপড়ের দোকান থেকে নিজেদের পছন্দসই জামাকাপড় পেয়ে আনন্দিত পিছিয়ে থাকা এই সমস্ত শিশুরা।
ফ্রেন্ডস ক্লাবের অর্থায়নে ২০ জন শিশুকে নতুন পোশাক দেওয়ায় আনন্দ প্রকাশ করেন ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, প্রধান সমন্বয়ক সেলিম সবুজ, তিতস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সবুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব, ভিটিকান্দি ইউনিয়ন শাখার সহ সভাপতি সালাহ্উদ্দিন শিকদার, শাকিল আহমেদ ও আলী আহমেদ প্রমূখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ডলি বেগম।






