বরুড়া প্রতিনিধিঃ বরুড়ায় উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গত ২৬ মে সকাল ১১টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বরুড়া উপজেলা প্রেসক্লাব ও বরুড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ও প্রভাষক মোঃ মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিন ও শিরোনাম এর প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, সহ সাধারণ সম্পাদক দৈনিক রুপসী বাংলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা রোটাঃ ওমর ফারুক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন খোকন, সাপ্তাহিক অপরাদ সংবাদ এর সহকারী সম্পাদক মোঃ ওমর ফারুক মোল্লা, দৈনিক করতোয়া ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, লিটন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।






