নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মঠ পুষ্কুরণী এলাকায় (১৩ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৯.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত নূর আহমেদ এর ছেলে মোঃ ইয়াকুব বশির (৩৬) এবং একই গ্রামের মৃত টুকু মিয়া এর মেয়ে শাহানা আক্তার (৩৮)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।






