46161

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দেবেন। তিনি সেখানে ভাষণ দেবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউস থেকে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।

ads

একইসঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবিলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন। তবে বিশ্বের কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাত করবেন সে সম্পর্কে হোয়াইট হাউস থেকে কিছু বলা হয়নি।

ধারণা করা হচ্ছে, গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে। গত বছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মত ভোট গ্রহণ করে জাতিসংঘ।

ads

যদিও আনাদুলু এজেন্সি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন জো বাইডেন। তবে এখনও পর্যন্ত এ ধরনের কোনও বৈঠকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ad

পাঠকের মতামত