46164

জাপানে দুই মন্ত্রণালয়ে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল এনেছেন। তিনি বুধবার (১৩ সেপ্টেম্বর) নতুন করে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন।

সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক বিচারমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তিনি ইয়োশিমাসা হায়াশির স্থলাভিষিক্ত হয়েছেন।

ads

টোকিও-ভিত্তিক কিয়োডো নিউজ জানিয়েছে, কিশিদা তার মন্ত্রিসভায় পাঁচজন নারীকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। কামিকাওয়া তাদের মধ্যে একজন। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদার জায়গায় নতুন মন্ত্রী হয়েছেন মিনোরু কিহারা।

জানা গেছে, দেশটির মন্ত্রিসভায় ১১ জন নতুন মুখ বেছে নিয়েছেন কিশিদা। এর আগে গত বছরের আগস্টে সমীক্ষায় সরকারের রেটিং কমে যাওয়ার পর মন্ত্রিসভা পুনর্গঠন করেছিলেন তিনি।

ads
ad

পাঠকের মতামত