65333

হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ সুদাইস ও হুজাইফি

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ২৬ জুন ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ১১ মহররম ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির মহররম মাসের দ্বিতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বখ্যাত কারি ও আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস।

ads

আব্দুর রহমান আস-সুদাইস ইসলামের দুটি পবিত্র মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববির দ্বীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব।

১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামী শরিয়ায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

ads

রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে যখন কাবার ইমাম মনোনীত করা হয়।

২০১২ সালে তাকে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিযুক্ত করা হয় যা সৌদি আরবে সরকারের একজন মন্ত্রীর সমমর্যাদার পদ।

মসজিদে নববি
আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি।

তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববির খতিব শায়খ আলী আল হুজায়ফির ছেলে।

শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত