65654

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিক- এই সুযোগ সীমিত করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার আবারও সীমিত করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগের প্রচেষ্টা সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার কয়েক সপ্তাহ পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প দুটি নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে একটি বর্তমানে বিদ্যমান সেই অ-নাগরিকদের সংজ্ঞা সম্প্রসারণ করে, যাদের সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবে না।

ads

দ্বিতীয় আদেশে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধ করা হয়েছে। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে গর্ভবতী মায়েরা সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন, যাতে তাদের সন্তানরা মার্কিন নাগরিক হতে পারে।

ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, “এটি বহু বছর আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখন এটি করছি।”

ads

তিনি জন্মসূত্রে নাগরিকত্বের ১৫০ বছরের পুরোনো নীতি বাতিলের তার আগের প্রচেষ্টা সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করায় সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর প্রথম বাক্যেই ‘জন্মসূত্রে নাগরিকত্বের’ নীতির বিষয়টি বলা হয়েছে- “যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বা নাগরিক অধিকার পাওয়া সব ব্যক্তিই যুক্তরাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের যেখানেই তারা বাস করুন না কেন”।

প্রায় একশ বছর ধরে এই নীতিই চলে আসছে যে দেশটিতে কেউ জন্ম নিলে সে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে, তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর বিষয়ে এটি প্রযোজ্য নয়।

অভিবাসন কট্টরপন্থিরা অনেক সময় বলে থাকেন যে এই নীতিই অবৈধ অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় এবং এটিই গর্ভবতী নারীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানে উৎসাহিত করে। বিবিসি

ad

পাঠকের মতামত